অতিরিক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগের কারণে ফসলের জমিতে থাকা উপকারী বন্ধু পোকা যেমন লেডিবার্ড বিটল, মাকড়সা ও ড্যামসেল ফ্লাই বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। এতে প্রকৃতির খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে ক্ষতিকর পোকার প্রাদুর্ভাব উল্টো বেড়ে যেত। এই দুষ্টচক্র ভাঙতে দেশজুড়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) জোরদার করা হয়েছে।
আলোর ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদের ব্যবহার
সন্ধ্যায় ফসলের ক্ষেতের পাশে সৌরচালিত আলোর ফাঁদ পেতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও গান্ধী পোকার উপস্থিতি শনাক্ত করা হচ্ছে। এছাড়াও সবজি খেতে হলুদ ও নীল রঙের আঠালো কার্ড ঝুলিয়ে রসচোষা সাদা মাছি ও থ্রিপস পোকা ধ্বংস করা হচ্ছে।





