বান্দরবানের রুমা ও থানচি এবং খাগড়াছড়ির রামগড় উপজেলার সবুজ পাহাড়ি ঢালে এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় ঝুলে থাকা কফি চেরি ও কাজুবাদামের গাছ। পাহাড়ি মাটির বিশেষ গঠন ও আর্দ্র আবহাওয়া বিশ্বখ্যাত ‘অ্যারাবিকা’ ও ‘রোবাস্তা’ জাতের কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী হিসেবে প্রমাণিত হয়েছে।
আমদানি বিকল্প বহুমুখী সম্ভাবনাময় খাত
বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে কাজুবাদাম ও কফি কাঁচামাল আমদানি করতে হয়। কৃষি মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় চাষীদের বিনামূল্যে কলমের চারা ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।





