শীতকালীন টমেটো ও রঙিন ক্যাপসিকামের বাজারমূল্য গ্রীষ্ম ও বর্ষার সময় থাকে সর্বোচ্চ। কিন্তু দেশের আর্দ্র ও উষ্ণ আবহাওয়ায় স্বাভাবিক মাঠে এ সময় পরাগায়ন না হওয়ায় ফুল ঝরে যায়। এই সীমাবদ্ধতাকে জয় করতে আধুনিক কৃষি প্রকৌশলীরা দেশে নিয়ে এসেছেন ‘প্যাড অ্যান্ড ফ্যান কুলিং ক্লাইমেট-স্মার্ট পলিহাউস’।
স্বয়ংক্রিয় কুলিং ও আর্দ্রতা নিয়ন্ত্রণ
এই গ্রিনহাউসের এক প্রান্তে থাকে জলসিঞ্চিত বিশেষ সেলুলোজ প্যাড এবং অপর প্রান্তে থাকে শক্তিশালী নিষ্কাশন ফ্যান। বাইরে যখন তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, তখন বাষ্পীভবন প্রক্রিয়ায় ভেতরের বাতাস ঠান্ডা হয়ে নেমে আসে ২৪ থেকে ২৬ ডিগ্রিতে। ফলে শীতের ফসলও সারাবছর স্বাভাবিকভাবে ফুল ও ফল দিতে সক্ষম হয়।





