Walletmix Limited-এর বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে “Walletmix” নাম অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে Walletmix Limited-এর বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তি(চিফ এডিটর)
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ PM (বাংলাদেশ সময়)৩ মিনিট পাঠ১৯ বার পঠিত
Walletmix Limited-এর প্রেস বিজ্ঞপ্তি: ২০২৩ সাল থেকে পেমেন্ট গেটওয়ে ও পিএসও সেবা পরিচালনা করছে না বলে প্রতিষ্ঠানের বক্তব্য।
প্রেস বিজ্ঞপ্তির গ্রাফিক: Walletmix Limited।ছবি: Walletmix Limited
হরফ:

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের তালিকায় “Walletmix” নামটি উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এ বিষয়ে Walletmix Limited সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্ট করতে চায়।

Walletmix Limited ২০২৩ সাল থেকে Payment Gateway, Payment System Operator (PSO) কিংবা এ ধরনের কোনো পেমেন্ট সেবা পরিচালনা করছে না। বর্তমানে Walletmix Limited কোনো Payment Gateway বা PSO হিসেবে ব্যবসা পরিচালনা করে না এবং জনসাধারণ বা কোনো প্রতিষ্ঠানের জন্য এ ধরনের পেমেন্ট সেবাও প্রদান করছে না।

অতএব, বর্তমান সময়ে পরিচালিত কোনো লাইসেন্সবিহীন পেমেন্ট কার্যক্রমের সঙ্গে Walletmix Limited-কে সম্পৃক্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই বলে আমরা মনে করি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকায় “Walletmix” নামটি অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি যথাযথভাবে পুনঃযাচাই ও হালনাগাদের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন হলে Walletmix Limited-এর বর্তমান ব্যবসায়িক কার্যক্রম, সংশ্লিষ্ট নথিপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

আমরা একই সঙ্গে স্পষ্ট করতে চাই যে, বাংলাদেশের আর্থিক খাতের নিরাপত্তা, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার আইন, বিধিবিধান ও নির্দেশনার প্রতি Walletmix Limited সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

লাইসেন্সবিহীন আর্থিক ও পেমেন্ট কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক ও সুরক্ষিত রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধে যথাযথ নিয়ন্ত্রক পদক্ষেপকে সমর্থন করি।

তবে Walletmix Limited-এর বর্তমান কার্যক্রম সম্পর্কে যেন গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং সাধারণ জনগণের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, সে কারণে বিষয়টির দ্রুত যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের প্রত্যাশা করছি।

Walletmix Limited বর্তমানে Payment Gateway বা PSO ব্যবসায় নিয়োজিত নয়—এটি পুনরায় স্পষ্টভাবে জানানো হচ্ছে।

গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ

Walletmix Limited সম্পর্কে কোনো সংবাদ বা তথ্য প্রকাশের ক্ষেত্রে কোম্পানিটির বর্তমান ব্যবসায়িক কার্যক্রম এবং উপরোক্ত ব্যাখ্যাটি বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম ও সকল অংশীজনকে অনুরোধ করা হচ্ছে।

প্রকাশক:
Walletmix Limited
Dhaka, Bangladesh

তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
ইমেইল: info@walletmix.com

প
প্রতিবেদক পরিচিতি

প্রেস বিজ্ঞপ্তি

কৃষিবার্তা-এর মাঠপর্যায়ের নিজস্ব প্রতিনিধি ও সংবাদ সংগ্রাহক।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে “Walletmix” নাম অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে Walletmix Limited-এর বক্তব্য | কৃষিবার্তা